মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
খেদমতের ২৪ বছর চলছে
রমজান এলেই মাহাতাবের বিনামূল্যের মেসওয়াক বিতরণ
বার্তা প্রেরক:- গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা, রাজশাহী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 28 April, 2020 at 9:01 PM
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ এপ্রিল, ২০২০) :-

রমজান মাস এলেই ব্যাগভর্তি মেসওয়াক বা দাঁতন নিয়ে পুরাতন একটি বাইসাইকেলে বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়ান মাহাতাব। তবে তাঁর মেসওয়াক ব্যবহারে কোন টাকা-পয়সা দিতে হয়না। সবাই ফ্রি ব্যবহার করতে পারেন। রোজদারদের খেদমতে বিনামূল্যে ২৪ বছর ধরে মেসওয়াক বিতরণ করছেন ৫৫ বছর বয়োসার্ধ মাহাতাব উদ্দীন। 

বাড়ি থেকে দুরের হাট-বাজারে যাওয়ার জন্য ব্যবহার করেন পুরাতন একটি বাই সাইকেল।  এই সাইকেলে ব্যাগ ভর্তি মেসওয়াক নিয়ে পৌছে যান আগ থেকেই স্থির করা বাজারে। সাইকেলটি রেখে নিদিষ্ট স্থানে দাঁড়িয়ে ছন্দ মিলিয়ে মেসওয়াক বিতরনকালে বলেন, বাংলার মাটিতে এক কাঠা জমি থাকলে সরকারকে কর দিতে হয়। কিন্তু আমাকে কিছুই দিতে হবেনা। সবাই আমার মেসওয়াক ফ্রি ব্যবহার করতে পারবেন। এভাবে ছন্দ তুল্ েহাট বাজারে মেসওয়াক বিতরণ করেন । অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মানুষ মাহাতাব উদ্দীন পেশায় গোপালপুর সুগার মিলের একটি খামারের ওয়াচ ম্যান। বাড়ি রাজশাহী জেলার পার্শ্ববর্তী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুর গ্রামে।  

রোববার(২৬এপ্রিল)দিঘা বাজারে  ফ্রি মেসাওয়াক বিতরণ কালে কথা হয় মাহাতাব উদ্দীন সঙ্গে তিনি বলেন,প্রতি বছরের রমজান মাসে রাজশাহী ও নাটোর জেলা শহরসহ বিভিন্ন এলাকার হাট বাজারে মেসওয়াক বিতরণ করতাম। কিন্তু এ বছর রমজান মাসে করোনা ভাইরাসের কারণে এলাকা বাহিরে যেতে পারিনি।তাই নিজের কাছে খারাপ লাগছে। তবে আল্লাহ যত বাঁচিয়ে রাখেন, জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি রমজান মাসে যেন এ সেবা করে যেতে পারি।

মেসাওয়াক বিতরণ শুরু বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোট বেলায় রমজান মাসে বাড়ির নিকটবর্তী বাজারে গিয়ে বসে থাকতেন। বিকেল হলেই তাকে মেসওয়াক (দাঁতন) নিয়ে আসতে হুকুম করতেন। রোজাদারদের হুকুম শুনতেও কষ্ট মনে হতোনা। পরবর্তীতে নেশায় পেয়ে বসে, কেউ হুকুম করার আগেই যদি তার মেসওয়াকটা হাতের কাছে,পৌঁছে দেওয়া যায়, তাহলে লোকটি আরো খুশি হবেন। সেই ভাবনা থেকেই ২৪ বছর ধরে তার পথচলা। 

সেহরি খাওয়ার পর মেসওয়াক তৈরির কাজ শুরু করেন । ফজর নামাজ অন্তে সকাল পর্যন্ত মেসওয়াক বানিয়ে দুপুরের পর বেরিয়ে পড়েন বিতরণ করতে। মেসওয়াক তৈরির কাজে বেশিরভাগ ব্যবহার করেন নিম ও ঔষধী আপাং গাছের ডাল। তার এ কাজে স্ত্রী ও সন্তানেরা সহযোগিতা করেন।
  আগের তুলনায় বর্তমান সময়ে মেসওয়াকের চাহিদা কমে গেছে জানিয়ে তিনি বলেন, এখন ৪/ ৫’শ মেসওয়াক ফুরাইনা। আগে মেসওয়াক নিয়ে গেলে কাড়াকাড়ি লেগে যেত। তার এ কাজ শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি।  বিশ্ব ইজতেমার মাঠে বস্তায় ৫০ হাজার মেসওয়াক নিয়ে গিয়ে দেশি-বিদেশী মুসল্লীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন। সংসার জীবনে ২ছেলে ও ১ মেয়ের জনক তিনি। বছর দশ আগে একমাত্র মেয়ে মুক্তার বিয়ে দিয়েছেন। বড় ছেলে মধু বাগাতিপাড়া ডিগ্রী কলেজে বিএ ভর্তি হয়। পরে লেখাপড়া না করে আনসার বাহিনী যোগ দেন।আর ছোট ছেলে সম্রাট আলী গ্রামের চকমাহাপুর উচ্চ বিদ্যালয় হতে দশম শ্রেণী লেখা-পড়া করছে।

দিঘা বাজারের দোকাদার জিল্লুর রহমান জানান, পুরো রমজান মাস মাহাতাব রোজাদারদের বিনামূল্যে মেসওয়াক দিয়ে খেদমত করেন। এ বয়সে বিনা টাকায় সেবাদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)