মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
টঙ্গীবাড়ীতে স্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালালো সঙ্গীরা
বার্তা প্রেরক:- মোজাফফর হোসেন, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 19 April, 2020 at 9:59 PM
শিক্ষাতথ্যঢাকা (১৯ এপ্রিল) :-

মুুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাও উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালিয়েছেন সঙ্গীরা। জানাগেছে, রবিবার দুপুর ১২টার দিকে ওই উপস্বাস্থ্য কমপ্লেক্সে এক অজ্ঞাত রোগীকে (৪০)নিয়ে আসেন দুইজন। এই সময় ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে ওই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু ওই অসুস্থ ব্যাক্তির শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসা না দিয়ে সাথের দুই সঙ্গীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ভ্যান আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে গেলে কিছুক্ষন পর ওই রোগীর মৃত্যু হয়। 

এ ব্যাপারে ওই উপ- স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু জানান, দুপর ১২ টার দিকে ২ জন লোক এক রোগীকে নিয়ে এসে বলে ওই রোগী গাছ থেকে পরে আহত হয়েছে। আমি এ সময় ওই রোগীকে শ্বাসকষ্টে ভোগতে দেখি। আমি ওই রোগীর শরীরে গাছ থেকে পরে আহত হওয়ার কোন লক্ষন না দেখায় ওই রোগীকে হাসপাতালের বারেন্দায় রেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে তার সাথে থাকা দুইজন ভ্যান আনার কথা বলে চলে গিয়ে আর ফিরে আসেনি। কিছুক্ষন পরে ওই ব্যাক্তি মারা যায়। আহতের বাড়ি ময়মনসিংহ জেলায়,সে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে থেকে শ্রমিকের কাজ করতো বলে জানতে পেরেছি। বাকি নাম পরিচয় জানা যায়নি। মারা যাওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। 

পরে নির্বাহী কর্মকর্তা লোক পাঠিয়ে মৃত ব্যাক্তির করোনা পরিক্ষার জন্য সোয়াব সংগ্রহ করিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, নিহত ব্যাক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা এখনো বলা যাবেনা। নিহতের সোয়াব সংগ্রহ করা হয়েছে। ২ দিন পরে জানাযাবে নিহত করোনা আক্রান্ত ছিলো কিনা। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)