মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
‘কাইশ্যা’ চরিত্রের জাপানিজ কমেডিয়ান অভিনেতা শিমুরার করোনাভাইরাসে মৃত্যু
বার্তা প্রস্তুত :- রেশমা আক্তার, নির্বাহী সম্পাদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 30 March, 2020 at 1:50 PM
শিক্ষাতথ্য, ঢাকা (৩০ মার্চ) :-
ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি

ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷ বাংলাদেশের দর্শকদের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিতি জ্বর ও নিউমোনিয়ার কারণে তাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিন দিন পর ২৩ মার্চ তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে৷ একসময় অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে গতকাল রোববার রাতে তিনি চলে যান না–ফেরার দেশে। কেন শিমুরার প্রকৃত নাম ইয়াসুনোরি শিমুরা৷ তিনি জাপানের রক অ্যান্ড রোল কমেডি ক্লাবের সদস্য ছিলেন৷

আজ সোমবার কেন শিমুরার মৃত্যুর খবর জানিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে কোন হাসপাতালে মারা গেছেন, তা জানায়নি সংবাদ সংস্থাটি।

তার মৃত্যুর শোক জানিয়ে এক জাপান সরকারের শীর্ষ ‍মুখপাত্র ও মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশোহাইড সোগা এক টুইটবার্তায় বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এখন ক্রান্তিকাল চলছে। আমাদের ছোঁয়াচে রোগ প্রতিরোধে আরও সচেতন হওয়া জরুরি। জাপানের এক নাগরিক টুইটারে তার টাইমলাইনে লেখেন, তার মৃত্যু খুবই দুঃখজনক। এটা খুবই খারাপ খবর। তবে আমি আশা করব জাপানের নাগরিকদের কাছে এটি একটি বার্তা। করোনাভাইরাসকে সিরিয়াসলি নেয়া উচিত। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচর্তন করবে।

ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি

ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি


ইয়াসুনোরি শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে ‘পাগলা ডিরেক্টর’ নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলায় ডাবিং করা ‘জীবনটা বেদনা, কিছু ভালো লাগেনা’ সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল।

শিমুরা তার সময়ের জাপানি কৌতুক অভিনেতাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন। তিনি দ্য ইয়োতে ​​অভিনয়ের জন্য বেশি নাম করেছিলেন। ৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) এবং ‘হেনা ওজিসান’ (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তাঁর এই বছরের এপ্রিল মাসে ‘দ্য নেইম এবাভ দ্যা টাইটেল’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমাতে কাজ শুরু করার কথা ছিল। এর আগেই তিনি চিরবিদায় নিলেন।

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। দেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে কাইশ্যা নামে প্রচার করছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ দেশের দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়েছিল তাঁর অভিনীত ধারাবাহিকগুলো। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকে তাঁর ছবি দিয়ে মৃত্যুর খবরে শোক বাক্য লিখেছেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করে অনেকে লিখছেন, বিষয়টি সত্যিই ঘটেছে। কৌতুক নয়!

সূত্র: রয়টার্স, স্ট্রেইটসটাইমস ও দ্য জাপান টাইমস


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)