
| Headline : |
|
‘কাইশ্যা’ চরিত্রের জাপানিজ কমেডিয়ান অভিনেতা শিমুরার করোনাভাইরাসে মৃত্যু
বার্তা প্রস্তুত :- রেশমা আক্তার, নির্বাহী সম্পাদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (৩০ মার্চ)
:-
![]() ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷ বাংলাদেশের দর্শকদের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিতি জ্বর ও নিউমোনিয়ার কারণে তাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিন দিন পর ২৩ মার্চ তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে৷ একসময় অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে গতকাল রোববার রাতে তিনি চলে যান না–ফেরার দেশে। কেন শিমুরার প্রকৃত নাম ইয়াসুনোরি শিমুরা৷ তিনি জাপানের রক অ্যান্ড রোল কমেডি ক্লাবের সদস্য ছিলেন৷ আজ সোমবার কেন শিমুরার মৃত্যুর খবর জানিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে কোন হাসপাতালে মারা গেছেন, তা জানায়নি সংবাদ সংস্থাটি। তার মৃত্যুর শোক জানিয়ে এক জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ও মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশোহাইড সোগা এক টুইটবার্তায় বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এখন ক্রান্তিকাল চলছে। আমাদের ছোঁয়াচে রোগ প্রতিরোধে আরও সচেতন হওয়া জরুরি। জাপানের এক নাগরিক টুইটারে তার টাইমলাইনে লেখেন, তার মৃত্যু খুবই দুঃখজনক। এটা খুবই খারাপ খবর। তবে আমি আশা করব জাপানের নাগরিকদের কাছে এটি একটি বার্তা। করোনাভাইরাসকে সিরিয়াসলি নেয়া উচিত। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচর্তন করবে। ![]() ক্যাইশ্যা চরিত্রে অভিনয় করা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। ফাইল ছবি ইয়াসুনোরি শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে ‘পাগলা ডিরেক্টর’ নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলায় ডাবিং করা ‘জীবনটা বেদনা, কিছু ভালো লাগেনা’ সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল। শিমুরা তার সময়ের জাপানি কৌতুক অভিনেতাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন। তিনি দ্য ইয়োতে অভিনয়ের জন্য বেশি নাম করেছিলেন। ৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) এবং ‘হেনা ওজিসান’ (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তাঁর এই বছরের এপ্রিল মাসে ‘দ্য নেইম এবাভ দ্যা টাইটেল’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমাতে কাজ শুরু করার কথা ছিল। এর আগেই তিনি চিরবিদায় নিলেন। জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। দেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে কাইশ্যা নামে প্রচার করছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ দেশের দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়েছিল তাঁর অভিনীত ধারাবাহিকগুলো। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকে তাঁর ছবি দিয়ে মৃত্যুর খবরে শোক বাক্য লিখেছেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করে অনেকে লিখছেন, বিষয়টি সত্যিই ঘটেছে। কৌতুক নয়! সূত্র: রয়টার্স, স্ট্রেইটসটাইমস ও দ্য জাপান টাইমস |