
| Headline : |
|
নজরুল সংঘ পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
বার্তা প্রেরক:- সারওয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৯ মার্চ)
:-
![]() রংপুরে নজরুল সংঘ পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারে সভাপতি মোঃ মমতাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন পাঠাগারের উপদেষ্ঠা ও শিক্ষক আবুল কালাম আদাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্ঠা সৈয়দ আহমেদ ও শাহীনুর রহমান। বক্তব্য রাখেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সাগর। খেলা পরিচালনা করেন পাঠাগারের ক্রীড়া সম্পাদক আসিব হাসান শিমুল ও সহ ক্রীড়া সম্পাদক হৃয়দ। সঞ্চালনায় পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রশিসুদ সুলতান বাবলু। খেলায় অংশগ্রহন করেন গণেশপুর একাদশ বনাম পীরজাবাদ একাদশ। উক্ত খেলায় গণেশপুর একাদশ ৭০ রানের ব্যবধানে পীরজাবাদ একাশদ কে পরাজিত করে। |