মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ইউনিভার্সিটি এবং আইসিটি মন্ত্রনালয়ের মধ্যে শিক্ষা সহায়তা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
বার্তা প্রেরক:- সোহেল আহসান নিপু, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ), বাংলাদেশ ইউনিভার্সিটি । শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 17 February, 2020 at 9:44 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৭ ফেব্রুয়ারি) :-

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উন্নতিকরণের ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনিভার্সিটি আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে একটি শিক্ষা সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:) এবং আইসিটি মন্ত্রনালয়ের পক্ষে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক জনাব মজিবুর হক। এ সময় অন্যান্যের মধ্যে আইসিটি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, এমপি, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার, হাইটেক পার্ক পরিচালক (প্রশাসন) জনাব আমত সাইফুল ইসলাম, বিইউ স্টার্টআপ এক্সসেলেটরের নির্বাহী উপদেষ্টা টিনা এফ. জাবিন, বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান এবং পরিচালক ইঞ্জি: কাজী তাইফ সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী আইসিটি মন্ত্রনালয়ের সার্বিক সহায়তায় বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটি ডাটা অ্যানালাইসিস ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া উভয়পক্ষ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে অভিমত বিনিময়ের পাশাপাশি দশজন স্টার্টআপকে তাদের উদ্ভাবনী আইডিয়ার জন্য অনুদান প্রদান করবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)