
| Headline : |
|
পটুয়াখালী পলিটেনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
বার্তা প্রেরক:- গোফরান পলাশ, পটুয়াখালী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১১ ফেব্রুয়ারি) :-
![]() পটুয়াখালী পলিটেনিক ইনষ্টিটিউটের ২য় শিফটের সকলশিক্ষা কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীপালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসে দ্বিতীয়,চতুর্থ এবং ষষ্ঠ বর্ষের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচীপালন করে। এসময় শিক্ষার্থীরা জানায়, পহেলা ফেব্রুয়ারী থেকে পটুয়াখালী পলিটেকনিকইনষ্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যতঅনিশ্চয়তার মুখে পড়েছে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মীর মোহম্মদমহিবুল্লাহ, জাওয়াদুল কবির প্রিতম, তৃনা বিশ্বাস, হারুন অর রশিদ, রিমিইসলাম প্রমূখ। পটুয়াখালী পলিটেকনিক ইনষ্টিটিউটের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, ২য়শিফটে শিক্ষকদের সম্মানী বন্ধ করে দেয়ার জন্য তারা শিক্ষা কার্যক্রম বন্ধকরতে বাধ্য হয়েছে। তাদের এই সমস্যা সমাধান হলে শিক্ষা কার্যক্রম শুরু করাহবে। |