
| Headline : |
|
ঝিনাইদহে ক্লাস চালুর দাবিতে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১১ ফেব্রুয়ারি) :-
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ক্লাস কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। এসময় কলেজের তিন শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, চলতি মাসের প্রথম দিন থেকে কলেজের দ্বিতীয় শিফটের সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষকদের সাথে যোগাযোগ করলেই তারা বলেন আমাদের ক্লাস নিতে সরকার নির্ধারিত কমিয়ে দিয়েছে। ফলে সেটা না বাড়ানো পর্যন্ত ক্লাস নেব না। তাই আমাদের দাবি, সরকার এসব সমস্যার দ্রুত সমাধান করে ক্লাস কার্যক্রম চালুর ব্যবস্থা করুক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে এক ঘন্টা পর বেলা ১১ টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি একেএম মাজহারুল আলম জানান, দ্বিতীয় শিফটের প্রতি ক্লাসের জন্য আমাদের সরকার বেতন স্কেলের ৫০% ভাতা প্রদান করে আসছে। কিন্তু গত ২০ মাস যাবৎ তা কমিয়ে ২৫% হারে দিচ্ছে। এটি বাড়ানোর কথা বলেও বাড়াচ্ছে না। ফলে আমরা ফেব্রুয়ারী মাসের এক তারিখ থেকে ক্লাসসহ দ্বিতীয় শিফটের সকল কার্যক্রম বন্ধ রেখেছি। |