
| Headline : |
|
আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, পঞ্চগড়। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৩
জানুয়ারি) :-
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’-এর ৭ম ব্যাচের ব্যবহারিক পরীক্ষা সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।৭০জন শিক্ষার্থীর মধ্যে ব্যবহারিক পরীক্ষায় ৫১জন অংশগ্রহন করেছেন। ব্যবহারিক পরীক্ষা পরিচালনা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ সুজন কলি ও সহকারী প্রশিক্ষক উত্তম কুমার। সুত্র জানায়, যে সমস্ত শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় পাস করবেন তাদের আগামী ১৭ জানুয়ারি সকাল ১০ টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। |