মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
দেশের শ্রেষ্ঠ ডিজিটাল বিভাগ সিলেট, শ্রেষ্ঠ ক্যাম্পাস শাবিপ্রবি
ডিজিটাল বাংলাদেশ দিবসের সম্মাননা পেলেন ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান
Published : Thursday, 9 January, 2020 at 1:05 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৯ জনিুয়ারি):-
তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ

তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ


তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। এরমধ্যে শ্রেষ্ঠ ডিজিটাল বিভাগ হিসেবে সিলেট এবং শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার শ্রেষ্ঠ মন্ত্রণালয় ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রেষ্ঠ দপ্তর বা সংস্থা সমাজসেবা, শ্রেষ্ঠ বিভাগ ক্যাটাগরিতে সিলেট, শ্রেষ্ঠ জেলা খুলনা, শ্রেষ্ঠ উপজেলা কুমিল্লা সদর। সেরা ডিজিটাল ক্যাম্পাস ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

এছাড়াও শ্রেষ্ঠ রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সার্ভিস ইঞ্জিন, কর্মসংস্থান তৈরি ক্যাটেগরিতে ডিজিকন টেকনোলজি লিমিটেড, শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছেন সিগমা আইটি ইন্সটিটিউটের সিইও ইমতিয়াজ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ আইসিটি নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, নারী ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে এমরাজিনা ইসলাম, পুরুষ ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে নাঈম হাসান, শ্রেষ্ঠ স্টার্টআপ ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে শপআপ। এছাড়াও শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজিটেক এবং শ্রেষ্ঠ ডিজিটাল সিকিউরিটিতে সম্মাননা পেয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার।

প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। সিলেট বিভাগের পক্ষে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)