মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি
Published : Monday, 6 January, 2020 at 8:44 AM
শিক্ষাতথ্য, ঢাকা (০৬ জানুয়ারি) :-
জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি


পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি মহোদয়ের জন্মদিনে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । গতকাল  জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি’র শুভ জন্মদিন ছিল।

জনাব মোঃ নূরুল ইসলাম সুজন ১৯৫৬ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়া নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইমাজউদ্দিন আহমেদ এবং মাতা কবিজান নেছার সর্ব কনিষ্ঠ সন্তান। বড় ভাই এ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং পাঁচ বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ। তার স্ত্রীর নাম মিসেস নিলুফার জাহান, তিনি তিন সন্তানের জনক, প্রথম সন্তান পুত্র মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ এবং দুই কন্যা যথাক্রমে নিমিলীতা ইসলাম আনিকা ও অনামিকা ইসলাম প্রিয়ম। 

জনাব মোঃ নূরুল ইসলাম সুজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বিএসসি অনার্স এবং ১৯৭৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে এলএলবি ডিগ্রী এবং ১৯৮৫ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীকালে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবার পর সুনামের সহিত দীর্ঘ ৩৩ (তেত্রিশ) বছর আইন পেশায় নিয়োজিত আছেন। ছাত্রজীবনে জনাব মোঃ নূরুল ইসলাম সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ১৯৮০-৮১ সালের সংসদের বিজ্ঞান মিলনায়তন সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সিনেট সদস্য ছিলেন। তাছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 

জনাব মোঃ নূরুল ইসলাম সুজন পেশা জীবনে আইনজীবী হিসেবে ১৯৯০-৯১ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক এবং ২০০৮-২০০৯ সালে বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হন।  জনাব মোঃ নূরুল ইসলাম সুজন ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী পক্ষের অন্যতম আইনজীবী ছিলেন এবং ঐতিহাসিক জেল হত্যা মামলারও বাদী পক্ষের আইনজীবী ছিলেন। বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ১৯৯৭ সালের ২জুন ইন্তেকাল করার পর জনাব মোঃ নূরুল ইসলাম সুজন-২ পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ইহা ছাড়াও তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর এর রিজেন্ড বোর্ডের সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ম জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বে-সরকারী সিদ্ধান্ত প্রস্তাব বিল এবং সরকারী প্রতিষ্ঠান সমূহ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

সংসদীয় কমিটির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তিনি সংসদীয় কমিটির প্রতিনিধি হিসেবে জার্মানী, বেলজিয়াম, যুক্তরাজ্য, চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মরোক্কো, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, সুদান, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, হংকং, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ ভ্রমন করেন।  তিনি পেশাজীবী সংগঠন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রীম কোর্ট শাখার সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদ এর যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। তিনি যুব সংগঠন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

জনাব মোঃ নূরুল ইসলাম সুজন ২০০৪ সালে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হন এবং অদ্যবধি সভাপতির দায়িত্ব পালন করছেন।  বড় ভাই এ্যাডভোকেট সিরাজুল ইসলাম দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে পঞ্চগড় দুই নম্বর আসন হইতে প্রাদেশিক পরিষদ এর সদস্য নির্বাচিত হন এবং মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে ৬নং সেক্টরে মুজিবনগর সরকারের বেসামরিক উপদেষ্টা এবং দেশ স্বাধীনের পরে ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬ সালে পঞ্চগড় ১ ও ২ আসন থেকে পর পর ৪ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।  

গত ৩০ডিসেম্বর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব মোঃ নূরুল ইসলাম সুজন তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে রেলপথ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় নিযুক্ত করেন এবং তিনি গত বছরের ৭ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বর্তমানে তিনি বর্তমান সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে জনাব মোঃ নূরুল ইসলাম সুজন তিন সন্তানের জনক। তাঁর প্রথম ছেলে- কৌশিক নাহিয়ান নাবিদ, দুই মেয়ে- নিমিলিতা ইসলাম অনিকা ও অনামিকা ইসলাম প্রিয়ম।

 (সূত্র: রেলপথ মন্ত্রণালয়)


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)