
| Headline : |
|
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ ।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৯ নভেম্বর) :-
![]() চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির খানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুস সালাম চৌধুরী, উপাধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান, চীফ ইন্সট্রাক্টর (মেকাট্রনিক্স মো. শহিদুল ইসলাম, ফুড বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী বশির আহমেদ, আর এ সি বিভাগের প্রধান আব্দুল মালেক, কম্পিউটার বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, বারোঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আল-আমিন। ![]() চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আখতারুজ্জামান, সাহেব আলী, আমিরুল ইসলাম ও মোসা. আশরাফী বেগম প্রমুখ। অভিভাবক সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যায়ন করা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়মিত ইন্সটিটিউটে আসা, বেতন ভাতা, ফর্ম ফিলাপ করতে কত টাকা লাগে ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে পরিচয় পর্ব করানো হয়। অভিভাবক সমাবেশ শেষে অভিভাবকদের নিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখানো হয়। |