মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী- ছাতকে একটি ব্রিজ নির্মাণ করা হোক
বার্তা প্রেরক :- জামরুল ইসলাম রেজা, ছাতক, সুনামগঞ্জ।।
Published : Thursday, 31 October, 2019 at 2:11 PM
শিক্ষাতথ্য, ঢাকা (৩১ অক্টোবর) :-
এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী- ছাতকে একটি ব্রিজ নির্মাণ করা হোক

এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী- ছাতকে একটি ব্রিজ নির্মাণ করা হোক


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলাম বাজার(মরাগাং) নদীর উপর একটি ঢালাই ব্রিজ নির্মান করার দাবী জানিয়েছেন এলাকাবাসি। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এলাকবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী ইসলাম বাজার টু নরসিংপুর বাজারস্থ (মরাগাং) নদীর উপর একটি ঢালাই ব্রিজ নির্মান করার। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যপারে কোন প্রদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের। 

এলাকাবাসী জানান, একাধিকবার জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী জনসভায় প্রার্থীরা নির্বাচনী ভাষণে ব্রিজটি নির্মাণে বহু আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কাজ না হওয়ায় সরকারের প্রতি এলাকাবাসীর প্রশ্ন তাদের দীর্ঘ দিনের স্বপ্ন আদৌ পূরণ হবে কি? জানা যায়, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ওই এলাকার প্রায় পনেরোটি গ্রামের মানুষ এ নদী  দিয়ে ছোট্ট একটি ডিঙ্গি(খেয়া) নৌকা দিয়ে  বহু কষ্ট করে ইসলাম বাজার, মোল্লাপাড়া বাজার এমনকি ছাতক বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়ত করতে হয় । শীতকালে নদিতে পানি কম থাকলে সেখানে নির্মান করা হয় বাঁশের সাঁকো, এবং সাঁকো দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ, কোমলমতি স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী পারাপার করতে হয়। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের। তাই ওই স্থানে একটি ঢালাই ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন তারা। নদীর উভয় পারে ঢালাই রাস্তা থাকার পরও কেন এই ব্রিজ নির্মান হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগনের।

এলাকাবাসী আরও জানান, বর্ষাকালে খেয়া ও শীতকালে বাঁশের সাকো তৈরী করে কোনোরকম যাতায়াত করতে পারলেও যানবাহন কিংবা ভারী মালামাল নিয়ে আসা-যাওয়া সম্ভব হচ্ছে না । এমনকি গর্ভবতী মা সহ রোগীদের জরুরী অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া-আসাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই জরুরী ভিত্তিতে এ ব্রিজটি নির্মানের জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)