
| Headline : |
|
উচ্চ পদস্থদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে
শিক্ষকদের পিছনে দুদকের ছুটে বেড়ানো; বউকে রেখে ভাবিকে শাড়ি কিনে দেয়ার মত
----সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান
|
![]() সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বলেছেন, ‘সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হলে শিক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসা যাবে। তখন শিক্ষকদের মধ্যে শৃঙ্খলাবোধ আসবে। তখন সরকার বা দু’দককে শিক্ষকদের পেছনে ছুটে বেড়াতে হবেনা’। ১৬ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘কোচিং: ন্যায্য না বাণিজ্য’ বিষয়ে আলাপকালে এ কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষকদের পিছনে দুদকের ছুটে বেড়ানো; বউকে রেখে ভাবিকে শাড়ি কিনে দেয়ার মত।এর ফলে প্রশাসন দুর্বল হয়। অনিয়ম রোধে আমাদের শিক্ষা প্রশাসনকে শক্তিশালী করতে হবে। উচ্চ পদস্থদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা অবনতির মূল কারণ। অধিকাংশ প্রতিষ্ঠান প্রধানের বেতন উত্তোলন প্রয়োজন হয়না, তারা প্রতিষ্ঠানের ইনকামেই নিজের সংসার চালান- যার দায়ভার সকল শিক্ষকের উপরে পড়ে। |