
| Headline : |
|
বাঘায় সহজ কুরআন শিক্ষার বই বিতরণ
|
![]() আমানুল হক আমান, বাঘা, রাজশাহী--- রাজশাহীর বাঘায় সহজ কুরআন শিক্ষার বই বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বাজুবাঘা নতুনপাড়া জামে মসজিদে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ কুরআন শিক্ষার বই বিতরণ করা হয়। জানা যায়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় ও বাঘা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন শিক্ষার বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আলম। উপস্থিত ছিলেন বাঘা ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার অডিট অফিসার শামসুজ্জামান, বাঘা পৌরসভার প্যানেল মেয়র-২ আলাউদ্দীন, সমাজ সেবক আবু জাফর, কামাল হোসেন, হামিদুল হক, মতিউর রহমান মতি সরদার, সাংবাদিক লালন উদ্দীন, বাঘা পৌর মহিলালীগের সভাপতি পাপিয়া সুলতানা পাখি, মাওলনা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন পলাশ প্রমুখ। |