
| Headline : |
|
ছাত্রলীগের দুই নেতার উপর হামলার প্রতিবাদ
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে মানববন্ধন কর্মসূচী পালন
|
![]() পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের দুই নেতা রিয়াজুল হাসান ও শান্ত দাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন ।। কামাল সিদ্দিকী, পাবনা।। পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের দুই নেতা রিয়াজুল হাসান ও শান্ত দাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারন শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ ২৮ জানুয়ারি সামবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ অনেকে। বক্তরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত রোববার দুপুরে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসের ভেতরে বহিরাগতরা রিয়াজুল হাসান ও শান্ত দাসের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। |