
| Headline : |
|
মো. আতাউর রহমান লিমন
রংপুর বিভাগ: কুড়িগ্রাম
প্রতিনিধি: রাজিবপুর, কুড়িগ্রাম।
|
![]() মো. আতাউর রহমান লিমন রংপুর বিভাগ: কুড়িগ্রাম প্রতিনিধি: রাজিবপুর, কুড়িগ্রাম। জনাব মো. আতাউর রহমান ১৯৭১ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দারোগ আলী, মাতার নাম-জয়গুন নেছা। জনাব আতাউর রহমান প্রাথমিক শিক্ষা অর্জন করেন বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি ১৯৮৭ সালে রাজিবপুর হাই স্কুল থেকে মানবিক বিভাগ থেকে প্রথম স্থান দখল করে এসএসসি পাশ করেন। ১৯৮৯ সালে রৌমারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯১ সালে টঙ্গী সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। জনাব আতাউর রহমান ১৯৯৩ সালে জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবনে প্রবেশ করেন। তিনি ১৯৯৭ সালে টিচার ট্রেনিং কলেজ, রংপুর থেকে বিএড ডিগ্রি লাভ করেন। একই বছর থেকে তিনি উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনাব আতাউর রহমান গত ২০০০ সাল থেকে পত্রিকার জগতের সাথে আছেন। ঢাকা থেকে প্রকাশিত ভোরের চেতনা নামক পত্রিকা থেকে তিনি লেখা শুরু করেন। এছাড়া দৈনিক দিনকাল, আমার দেশ, বর্তমান, ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি এবং কুড়িগ্রাম খবর পত্রিকায় ষ্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। তার কর্মদক্ষতার গুণে তাকে শিক্ষাতথ্য পত্রিকার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। পারিবারিক জীবনে জনাব রহমান একজন বিবাহিত মানুষ। তার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। বড় ছেলে মো. শরিফ উদ্দিন শাকিল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে এমবিবিএস-এ পড়াশোনা করছে। ছোট মেয়ে আফিফা রহমান আশা চতুর্থ শ্রেণিতে পড়ে। |