মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
শিক্ষাব্যবস্থা পাল্টানোর কথা বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
Published : Saturday, 26 January, 2019 at 11:28 AM
অর্থমন্ত্রী মুস্তফা কামাল। ছবি-সংগৃহীত

অর্থমন্ত্রী মুস্তফা কামাল। ছবি-সংগৃহীত


ধনী দেশ হতে হলে আগে আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে, সে কথাই বললেন নয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে তা সম্ভব নয়। সেজন্য বর্তমান শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন দরকার।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামালকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানেই তিনি এসব কথা বলেন। 
 এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেন, ১৯৬২ সালে রেল বিভাগে চাকরি করতে গিয়ে প্রথম আমার বাজেটের সঙ্গে পরিচয়। সাহিত্যের ছাত্র হয়েও এখন আমি অর্থনীতির লোক। তিনি বলেন, অবসরে গেছি মানে সক্রিয় কর্মকান্ডে নেই। তবে একেবারেই শেষ হয়ে যাইনি। বর্তমান অর্থমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। 

তিনি বলেন, আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়েছে। এটাকে ১ কোটিতে উন্নীত করা সম্ভব। এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের নতুন অর্থমন্ত্রী একজন দক্ষ লোক।

মুস্তফা কামাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যে প্রত্যাশা করি তা হবে না। বর্তমান শিক্ষাব্যবস্থা টেকনোলজি বেইজডও নয়। এই শিক্ষাব্যবস্থা দিয়ে বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এজন্য শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)