
| Headline : |
|
সৈয়দ রবিউল আলম
অধ্যক্ষ, বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজ
মহম্মদপুর, মাগুরা
|
![]() সৈয়দ রবিউল আলম অধ্যক্ষ বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজ মহম্মদপুর, মাগুরা সৈয়দ রবিউল আলম ১৯ জুন ১৯৬৩ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন বাবুখালী ইউনিয়নের চালমিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ রজব আলী। তিনি বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সমাজসেবার সাথেও জড়িত ছিলেন। মাতার নাম ফাতেমা খাতুন-গৃহিণী। তাঁরা পাঁচ ভাইবোন। সৈয়দ রবিউল আলমের শিক্ষা জীবন শুরু হয় চালমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৩ সালে পঞ্চম শ্রেণি পাশ করেন। বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশের পর ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৭৮ সালে এসএসসি পাশ করেন। ১৯৮০ সালে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয়, মাগুরা থেকে উচ্চ ম্যাধ্যমিক পাশের পর ১৯৮৩ মালে বিএ অনার্স (বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৮৪ সালে একই বিষয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সৈয়দ রবিউল আলমের কর্ম জীবন শুরু হয় ১লা মার্চ ১৯৮৮ সালে, নিজ উপজেলায় অবস্থিত বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র মাদরাসায় বাংলা বিভাগে প্রভাষক পদে প্রথম যোগদান করার মাধ্যমে। তারপর ১৯৯৩ সালে আমিনুর রহমান ডিগ্রী কলেজে তিন মাস শিক্ষকতা (অবৈতনিক) করেন। পরবর্তীতে বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজে ১৯৯৪ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অদ্যাবধি সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন । দায়িত্ব পালনকালে ২০০৩, ২০০৭ ও ২০১৪ সালে নায়েম কর্তৃক আয়োজিত শিক্ষা ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২০০৭ সালে এইচএসটিটিআই খুলনা কর্তৃক আয়োজিত একই বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। পারিবারিক জীবনে অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম এক সন্তানের জনক। একমাত্র ছেলে সৈয়দ মহম্মদ নাজমু সাকিব উচ্চ মাধ্যমিকে পড়ছে। স্ত্রী মঞ্জুয়ারা খাতুন; সরকারি চাকুরীজীবী (সিনিয়র স্টাফ নার্স)। |