মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
মোহাম্মদ আলী
প্রধান শিক্ষক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
Published : Monday, 7 January, 2019 at 4:30 PM, Update: 28.01.2019 7:01:17 AM


মোহাম্মদ আলী
প্রধান শিক্ষক 
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

জনাব মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে ১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো: রোস্তম আলী; একজন সরকারি কর্মচারী ছিলেন। মাতার নাম রওশন আরা বেগম। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি তাঁর পিতার চতুর্থ সন্তান। 
জনাব মোহাম্মদ আলীর শিক্ষা জীবন শুরু হয় ঢাকার শান্তিনগরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে। কয়েক মাস পড়াশুনা করার পর মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণেই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ‘নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ নতুন করে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৮২ সালে সরাইল অন্নদা পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি) থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮৫ সালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে (বাণিজ্য বিভাগ) এইচএসসি পাশ করেন। এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি না হয়ে নিজ জেলার নবীনগর সরকারি ডিগ্রী কলেজে ভর্তি হন তিনি। 
পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে জনাব মোহাম্মদ আলী গ্রামীণ ব্যাংকে ‘ব্যাংক সহকারি’ হিসেবে টাঙ্গাইল জেলায় কালীহাতি উপজেলার বল্লাবাজার শাখায় যোগদান করেন। কিন্তু লেখাপড়ার প্রতি তাঁর অদম্য আগ্রহ থাকায় তিনি কয়েক মাস চাকুরী করেই চাকুরী ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন এবং ১৯৮৭ সালে বিকম পাশ করেন। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি ব্যাচেলর অব এডুকেশনে (বি. এড) প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তিতে ২০১০ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএড ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি বিতর্ক, কবিতা আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত থেকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে  বহুসংখ্যক সনদপত্র অর্জন করেছেন।
পারিবারিক জীবনে জনাব মোহাম্মদ আলী দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে শরীফ মাহমুদ হাসান (হৃদয়); ছোট ছেলে আরিফ মাহমুদ আহসান (মেহেদি), একমাত্র মেয়ে ইসরাত জাহান (নিপা)। জনাব মোহাম্মদ আলী’র সহধর্মিণী মিসেস জান্নাতুল ফেরদৌস আরিফা; একজন সু-গৃহিণী।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)