
| Headline : |
|
মোহাম্মদ আলী
প্রধান শিক্ষক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
|
![]() মোহাম্মদ আলী প্রধান শিক্ষক শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সরাইল, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে ১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো: রোস্তম আলী; একজন সরকারি কর্মচারী ছিলেন। মাতার নাম রওশন আরা বেগম। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি তাঁর পিতার চতুর্থ সন্তান। জনাব মোহাম্মদ আলীর শিক্ষা জীবন শুরু হয় ঢাকার শান্তিনগরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে। কয়েক মাস পড়াশুনা করার পর মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণেই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ‘নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ নতুন করে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৮২ সালে সরাইল অন্নদা পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি) থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮৫ সালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে (বাণিজ্য বিভাগ) এইচএসসি পাশ করেন। এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি না হয়ে নিজ জেলার নবীনগর সরকারি ডিগ্রী কলেজে ভর্তি হন তিনি। পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে জনাব মোহাম্মদ আলী গ্রামীণ ব্যাংকে ‘ব্যাংক সহকারি’ হিসেবে টাঙ্গাইল জেলায় কালীহাতি উপজেলার বল্লাবাজার শাখায় যোগদান করেন। কিন্তু লেখাপড়ার প্রতি তাঁর অদম্য আগ্রহ থাকায় তিনি কয়েক মাস চাকুরী করেই চাকুরী ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন এবং ১৯৮৭ সালে বিকম পাশ করেন। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি ব্যাচেলর অব এডুকেশনে (বি. এড) প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তিতে ২০১০ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএড ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি বিতর্ক, কবিতা আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত থেকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে বহুসংখ্যক সনদপত্র অর্জন করেছেন। পারিবারিক জীবনে জনাব মোহাম্মদ আলী দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে শরীফ মাহমুদ হাসান (হৃদয়); ছোট ছেলে আরিফ মাহমুদ আহসান (মেহেদি), একমাত্র মেয়ে ইসরাত জাহান (নিপা)। জনাব মোহাম্মদ আলী’র সহধর্মিণী মিসেস জান্নাতুল ফেরদৌস আরিফা; একজন সু-গৃহিণী। |