
| Headline : |
|
মোহাম্মদ আলী আসকর
প্রধান শিক্ষক, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়
শ্রীপুর, গাজীপুর
|
![]() মোহাম্মদ আলী আসকর প্রধান শিক্ষক রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় শ্রীপুর, গাজীপুর জনাব মোহাম্মদ আলী আসকর (বিএ, বিএড) -এর জন্ম শাল পিয়ালে আবৃত অবারিত সবুজে ঘেরা গাজীপুর জেলায়। তিনি ১৯৭৩ সালের ১ জানুয়ারী শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের নিভৃত পল্লী নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম- মোহাম্মদ হাছেন আলী; দরিদ্র একজন কৃষক এবং মাতার নাম-মোসা. আরিফা খাতুন; একজন সাধারণ গৃহিণী। তাঁরা ৫ ভাইবোন। জনাব মোহাম্মদ আলী আসকর স্যার-এর শিক্ষাজীবন শুরু হয় গ্রামের একমাত্র পাঠশালা রাজেন্দ্রপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি ১৯৮২ সালে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণি পাস করেন। ৫ম শ্রেণিতে তিনি টেলেন্টপুলে বৃত্তি লাভ করেন। ১৯৮৫ সালে তিনি ঐতিহ্যবাহী ‘রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়’ থেকে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত হন। ১৯৮৮ সালে একই বিদ্যালয় হতে ৫টি বিষয়ে লেটার মার্ক সহ ১ম বিভাগে বিজ্ঞান শাখায় এসএসসি পাস করেন। ১৯৯০ সালে গাজীপুর জেলায় অবস্থিত ‘ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ’ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অনার্সে ভর্তি হন কিন্তু প্রচন্ড দরিদ্রতা হেতু শিক্ষা খরচের অভাবে অনার্স কোর্স শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাজীপুর জেলায় অবস্থিত স্বনামধন্য কাজী আজিমউদ্দিন কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। বিএ পাশ করার পর তিনি সেন্ট্রাল ‘ল’ কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন। জনাব মোহাম্মদ আলী আসকর অনার্সে পড়াশোনা করার সময়ই তিনি রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তাঁর শিক্ষকতায় মুগ্ধ হয়ে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব মো. জালাল উদ্দিন শেখ তাঁকে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য উৎসাহ দেন। মনের লালিত স্বপ্ন হয়তোবা হাতের নাগালে-এই উপলব্ধি থেকেই ১৯৯৮ সালের জুন মাসে তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ম স্থান অধিকার করে শিক্ষক হিসেবে যোগদান করেন। পারিবারিক জীবনে মোহাম্মদ আলী আসকর দুই সন্তানের জনক। বড় মেয়ে সায়মা আফরিন শিলা ও ছোট ছেলে আসিফুর রহমান অর্ণব। তাঁর সহধর্মিণী মোসা. বিলকিস সুলতানা; একজন সুগৃহিণী। |