মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
মোহাম্মদ আলী আসকর
প্রধান শিক্ষক, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়
শ্রীপুর, গাজীপুর
Published : Monday, 7 January, 2019 at 3:30 PM, Update: 28.01.2019 6:49:25 AM


মোহাম্মদ আলী আসকর
প্রধান শিক্ষক
রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় 
শ্রীপুর, গাজীপুর

জনাব মোহাম্মদ আলী আসকর (বিএ, বিএড) -এর জন্ম শাল পিয়ালে আবৃত অবারিত সবুজে ঘেরা গাজীপুর জেলায়। তিনি ১৯৭৩ সালের ১ জানুয়ারী শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের নিভৃত পল্লী নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম- মোহাম্মদ হাছেন আলী; দরিদ্র একজন কৃষক এবং মাতার নাম-মোসা. আরিফা খাতুন; একজন সাধারণ গৃহিণী। তাঁরা ৫ ভাইবোন। 
জনাব মোহাম্মদ আলী আসকর স্যার-এর শিক্ষাজীবন শুরু হয় গ্রামের একমাত্র পাঠশালা রাজেন্দ্রপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি ১৯৮২ সালে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণি পাস করেন। ৫ম শ্রেণিতে তিনি টেলেন্টপুলে বৃত্তি লাভ করেন।  ১৯৮৫ সালে তিনি ঐতিহ্যবাহী ‘রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়’ থেকে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত হন। ১৯৮৮ সালে একই বিদ্যালয় হতে ৫টি বিষয়ে লেটার মার্ক সহ ১ম বিভাগে বিজ্ঞান শাখায় এসএসসি পাস করেন। ১৯৯০ সালে গাজীপুর জেলায় অবস্থিত ‘ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ’ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অনার্সে ভর্তি হন কিন্তু প্রচন্ড দরিদ্রতা হেতু শিক্ষা খরচের অভাবে অনার্স কোর্স শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাজীপুর জেলায় অবস্থিত স্বনামধন্য কাজী আজিমউদ্দিন কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। বিএ পাশ করার পর তিনি সেন্ট্রাল ‘ল’ কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন। 
জনাব মোহাম্মদ আলী আসকর অনার্সে পড়াশোনা করার সময়ই তিনি রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তাঁর শিক্ষকতায় মুগ্ধ হয়ে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব মো. জালাল উদ্দিন শেখ তাঁকে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য উৎসাহ দেন। মনের লালিত স্বপ্ন হয়তোবা হাতের নাগালে-এই উপলব্ধি থেকেই ১৯৯৮ সালের জুন মাসে তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ম স্থান অধিকার করে শিক্ষক হিসেবে যোগদান করেন। 
পারিবারিক জীবনে মোহাম্মদ আলী আসকর দুই সন্তানের জনক। বড় মেয়ে সায়মা আফরিন শিলা ও ছোট ছেলে আসিফুর রহমান অর্ণব। তাঁর সহধর্মিণী মোসা. বিলকিস সুলতানা; একজন সুগৃহিণী।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)