মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কবি পরিচিতি
সাংবাদিক এম এ বাসেত : নেশা থেকে যার কবি হয়ে ওঠা
Published : Wednesday, 12 December, 2018 at 4:19 PM
সাংবাদিক এম এ বাসেত : নেশা থেকে যার কবি হয়ে ওঠা

সাংবাদিক এম এ বাসেত : নেশা থেকে যার কবি হয়ে ওঠা

জনাব এম এ বাসেত ১৯৮৫ সালের ১লা ফেব্রুয়ারি তেঁতুলিয়া সদরের বারঘরিয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নিজাম উদ্দিন ও মাতা মোছা. আয়েশা খাতুন। পরিবারে ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সপ্তম। শৈশবে তিনি তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি কালান্দিগঞ্জ ফাযিল মাদরাসা থেকে দাখিল, তেঁতুলিয়া ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০০৭ সালে ইতিহাস বিভাগে বিএ (অনার্স) এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ২০০৮ সালে এমএ পাস করেন। জনাব এম.এ. বাসেত শৈশবে কবিতা ও ছোট গল্প লেখার হাতে খড়ি হয়। তিনি ২০০০ সালে পার্বতীপুর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক উত্তরের আলো পত্রিকার মাধ্যমে মফস্বল সাংবাদিকতা শুরু করেন। ২০০১ সালে দৈনিক করতোয়া, ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক করতোয়া পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া দৈনিক পত্রিকায় উপসম্পাদকীয় পাতায় বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে আসছেন। ইতোমধ্যে তার লেখা একাধিক বিষয়ে অর্ধশতাধিক কলাম প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে অমর একুশে বইমেলা, ঢাকা-তে তার লেখা ‘লাল সবুজের পতাকা হাতে যোদ্ধা ফিরে ঘরে’ এবং ‘স্মৃতির কাছে’ শীর্ষক দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।কবি এম.এ. বাসেত একজন সংবাদকর্মী হিসেবে এলাকার যুব সমাজের উন্নয়নেও কাজ করেন। ২০০১ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহায়তা নিয়ে জেনুইন কম্পিউটার কমপ্লেক্স নামে তেঁতুলিয়ায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেন। উক্ত ট্রেনিং সেন্টারটি পরবর্তীতে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) তেঁতুলিয়া শাখা হিসেবে রূপান্তরিত হয়। বর্তমানে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে বেকার যুবক/যুব মহিলা ও ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণ দিয়ে আসছেন, যে কারণে ২০০৪ সালে তাকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচন করা হয়। সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম- তেঁতুলিয়ার ইতিহাস ও পর্যটন শিল্প, শিক্ষাতথ্য প্রকাশিনী থেকে প্রকাশিত।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)