
| Headline : |
|
রায়পুরা কলেজ এখন সরকারি
|
রায়পুরা কলেজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মেথিকান্দা স্টেশনের উত্তর পার্শ্বে অবস্থিত এক স্বনামধন্য বিদ্যাপিঠের নাম। সবুজ, শ্যামল, ছায়াঘন, নিরাপদ ও মনোরম পরিবেশে কোলাহল মুক্ত প্রশান্ত তপোবনের মত দন্ডায়মান এই প্রতিষ্ঠান সুষ্ঠুজ্ঞান অর্জন, উন্নত শিক্ষাপদ্ধতি ও সর্বোপরি আদর্শ মানুষ গড়ার এক অনন্য সাধনায় রত। ষাটের দশকের শেষ দিকে যখন এলাকার সাধারণ মানুষের ছেলে মেয়েরা এসএসসি পাস করার পর শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছিল তখন এ অবস্থা থেকে উত্তরণের জন্যে ঢাকাস্থ “ রায়পুরা জনকল্যাণ সমিতি”এর একদল শিক্ষিত উদ্যমী বিদ্যোৎসাহী মানুষ রায়পুরা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। অতঃপর এ উদ্যোগের সাথে দলমত নির্বিশেষে এলাকার নেতৃস্থানীয় লোকজন সহ সর্বস্তরের জনগণ সহমত পোষণ করেন এবং উচ্চশিক্ষা বিস্তারের মহান অঙ্গীকার নিয়ে ১৯৬৭ সালের ১ জুলাই “রায়পুরা কলেজ ” নামে এটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এটি জাতীয়করন করা হয়েছে। |