মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ অক্টোবর
৭১ সংবাদ ডট কম
Published : Monday, 9 October, 2017 at 7:59 PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১০ অক্টোবর মঙ্গলবার থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। 

সোমবার বিকেলে রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। রুয়েটের ওয়েবসাইটে আবেদন করার বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে। 

‘ক’ গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ৮১০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ৯১০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করার পরই প্রার্থীরা রুয়েটের ওয়েবসাইট হতে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ৬ নভেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

আর আগামী ১৭ নভেম্বর রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রুয়েটের ১৪টি বিভাগে সর্বমোট এক হাজার ১১৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৪০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ০১৭৮০-৩২৭২৫০ এবং ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)