মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
রাবিতে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে মানববন্ধন
৭১ সংবাদ ডট কম
Published : Monday, 9 October, 2017 at 7:55 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করে। 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘সম্মানিত শিক্ষক হাছানাত আলীকে লাঞ্ছিত করার অনেকদিন অতিবাহিত হলেও বিচারের ব্যাপারে এখনো দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ভবিষ্যতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য হামলাকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তি চাই।’ 

বিবিএ প্রথম, দ্বিতীয় এমবিএ নবম, দশম, ১৫তম ও ১৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। 

পরে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান বরাবর ছয়টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। দাবির মধ্যে ছিল- লাঞ্ছিতকারী শিক্ষার্থী নাহিদ হায়দারকে বিশ্ববিদ্যালয় প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত বিচার করা এবং পরবর্তীতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষক অধ্যাপক ড. হাছানাত আলীকে নিজ চেম্বারে মারধর করে ওই ইনস্টিটিউটের এমবিএ ডে ৯ম ব্যাচের (সান্ধ্যকালীন) শিক্ষার্থী নাহিদ হায়দার।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)