মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
ভিসির আশ্বাসে ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
৭১ সংবাদ ডট কম
Published : Monday, 9 October, 2017 at 3:17 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক আক্তারুজ্জানের আশ্বাসে আগামী নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন অন্তর্ভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার পূর্ব ঘোষিত বৈঠক শেষে এসব কথা জানান তারা।

বৈঠকে কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘ভিসি স্যার আমাদের সকল দাবি মেনে নিয়ে আগামী নভেম্বরের মধ্যেই ফল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগেই অনার্স ফাইনাল ইয়ারের ফল ঘোষণা করার লক্ষ্যে তারা কাজ করছেন বলেও জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা লিখিতভাবে ভিসি স্যারকে দাবি-দাওয়া পেশ করেছি। তার মধ্যে ৭ কলেজ শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যহার, আলাদা ওয়েবসাইট তৈরি, বাৎসরিক ক্যালেন্ডার করার দাবি তুলে ধরা হয়েছে। স্যার আমাদের আমাদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। সকল বিষয় বিবেচনা করে আমরা আগামী নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বৈঠকে অন্য প্রতিনিধিরা বলেন, আন্দোলনরত সকল শিক্ষার্থীদের সঙ্গে আলোচন করে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ে মধ্যে আমাদের দাবি-দাওয়া মেনে নেয়া না হলে আবারও আন্দোলন শুরু করা হবে।

ঢাবি উপাচার্যের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসনে, ৭ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ দফা দাবি নিয়ে গত দিনমাস ধরে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৭ কলেজের শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)