
| Headline : |
|
স্কুলছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
৭১ সংবাদ ডট কম
|
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসী চিনাইর দক্ষিণ ও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। ন্যাপকিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌসীর উদ্যোগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদেরকে সচেতনতামূলক কার্টুন দেখানো হয়। ইউএনও জান্নাতুল ফেরদৌসী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীরা মাসের বিশেষ দিনগুলোতে কিছুটা লজ্জা থেকে স্কুলে আসে না। বিদ্যালয়ে এসব ছাত্রীদের উপস্থিতি বাড়াতে তথা তাদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হবে। |