
| Headline : |
|
মার্শাল আর্ট রপ্ত করুন, মাদক-জংগিমুক্ত দেশ গড়ুন- তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম
|
|
শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আসন্ন 'শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭ প্রস্তুতি উপলক্ষে সংগঠক, বিচারক, প্রশিক্ষক ও রেফারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। মন্ত্রী বলেন, বয়সীরা সরাবে রাজাকার-জংগি-মাদক-দুর্নীতির জঞ্জাল, আর মার্শাল আর্ট রপ্ত করে শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ। এভাবেই গড়ে উঠবে মাদক ও জংগিমুক্ত নতুন বাংলাদেশ।' এবছরের ডিসেম্বরে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় স্মরণীয় ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে সকলের সহযোগিতা কাম্য, বলেন ইনু। আয়োজক সংস্থা বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, যুগ্ম সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক কারাতে রেফারি হুমায়ুন কবির জুয়েল, স্যাম্বো এন্ড কুরাশ মার্শাল আর্ট এর সভাপতি মো: হুমায়ুন কবির ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি দিলদার হাসান দিলু প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। |