
| Headline : |
|
বাহুবলে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
৭১ সংবাদ ডট কম
|
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিশ্বজিত দেব জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে অটোরিকশায় হবিগঞ্জ যাচ্ছিলেন টেনু মিয়া। পথে সকাল ৮টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে। এসময় অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভায়রা তোফায়েল আহমদ রাসেল বলেন, তার চাচাত ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার এ মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। |