মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ ৩ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
বার্তা প্রেরক : মোঃ মাসুদ হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ মুসলিম সমাজ। শিক্ষাতথ্য ডটকম।
Published : Thursday, 13 November, 2025 at 6:40 PM, Update: 13.11.2025 9:08:44 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ নভেম্বর, ২০২৫) :-
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ জাতীয় ঐক্য জোটের উদ্যোগে আল্লামা আহমেদ শফী মিলনায়তনে জুলাই সনদ এর বাস্তবায়নে গণভোটের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী। সভা পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেন।

উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐকমত্য   কমিশন যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছে সেটা সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া এই জুলাই সনদ জনগণ মানবে না।

নেতৃবৃন্দ বলেন, সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আগে গণভোট নিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে। অবৈধ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ঘোষণা করলে সেই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। নেতৃবৃন্দ নির্বাচনে প্রার্থীদের জামানত ৫০০০০ টাকা করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, এটা পরিকল্পিতভাবে সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদগন এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করে এজন্য এই ব্যবস্থা। অনেক রাজনৈতিক দলের নেতাদের ৫০০০০ টাকা জামানত রেখে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। এ অবস্থায় আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা নাই। দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা ছাড়া কোন আদর্শবান রাজনৈতিক নেতা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। বক্তাগণ নির্বাচনে জামানতের হার ২০ হাজার টাকা রাখার জোর দাবি জানান।
বক্তাগণ আরো বলেন, গণভোট না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করলে অধিকাংশ রাজনৈতিক দল এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মের দায়ভার নিবে না। নেতৃবৃন্দ সরকারকে দ্রুত  গণভোটের ব্যবস্থা করার জোর দাবি জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আল্লামা আবু জাফার কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, প্যানেল প্রধান সমন্বয়কারী  সাখাওয়াত হোসেন শুভ,  প্যানেল মুখপাত্র ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মিডিয়া  সমন্বয়কারী  প্রফেসর সিদ্দিকুর রহমান, গণ আজাদী লীগের সভাপতি মোঃ আতাউল্লাহ খান, জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী মাওলানা ওবায়দুল হক, মাওলানা , আজহারুল ইসলাম, মোস্তাক আহমেদ ভাসানী, মুফতি মাহবুবুর রহমান বিন নূরী, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, তাইফুর রহমান রাহি, মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ আন্দোলনের সিনিয়র নায়েবে আমি মাওলানা আবুল কাশেম কাসেমী, মোহাম্মদ আজম,  বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকারি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি চেয়ারম্যান আব্দুল আহাদ নুর, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল আল মামুন প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)