
| Headline : |
|
আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় -এর আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় দিনব্যাপি এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।এ সময় বক্তারা বলেন, এই প্রকল্পের মুল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা। পার্টনার প্রকল্প কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন, উদ্যোক্ত তৈরী, গ্রামীণ উন্নয়নসহ মাঠ পর্যায়ে নানামূখী গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষক, উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় এবং ধারণা বিনিময়ের সুযোগ তৈরী হতে পারে। পিএফএস কৃষকদের অর্জিত জ্ঞান যাতে নন পিএফএস সহ উপস্থিত সবাই জানতে পারে সেই জন্য এই পার্টনার কংগ্রেস আয়োজন করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, কৃষকদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সুবোধ চন্দ্র রায় বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষিকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পুর্ণ কৃষি রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এসময় কৃষক পার্টনার স্কুলের শতাধীক কৃষক-কৃষাণী, সুধিজন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। |