
| Headline : |
|
ছিলারচর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
।। বার্তা প্রেরক:- মো. জিশান আহমেদ সরকার , ছিলারচর, মাদারিপুর।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৪ জুলাই, ২০২৫) :-
ছিলারচর সরকারি ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পুরোদমে চলছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের দ্রুত ভর্তির জন্য আহ্বান জানানো হচ্ছে। কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব জিয়াসমিন আক্তার এবং উপাধ্যক্ষ জনাব নৃপেন্দ্র নাথ হালদার একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজিবর বালী কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ভর্তি কমিটির আহ্বায়ক জনাব মো: লোকমান হোসেনের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব তাদের পছন্দের বিষয়ে আসন নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। |