
| Headline : |
|
আটোয়ারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক
শিক্ষাতথ্য, ঢাকা (২৪ জুলাই, ২০২৫) :-
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার ২৪ টি কিন্ডারগার্টেন থেকে পৃথক পৃথক ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মানববন্ধনে অংশ নেন। ![]() " align= ![]() আটোয়ারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন |