মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনাসভা ও আলোকচিত্র প্রদর্শনী
।। বার্তা প্রেরক:- সোহেল আহসান নিপু, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 18 July, 2025 at 9:36 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৭ জুলাই, ২০২৫) :-
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ও বাকল অত্যাবশ্যকের সিইও তানি জেসমিন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা যে নেতৃত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের ও বিশ্বের ইতিহাসে বিরল। এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছিল। এই আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটির এক ছাত্রীর ভাই শহীদ হয়েছেন, যাঁর আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) বলেন, “নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।”

অনুষ্ঠানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, “আমার ভাই ঢাকার আন্দোলনে শহীদ হন। শহীদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।”
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে ইমাম হাসান জুয়েল, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, সাহেদুর রহমান সৌমিক, ইমাম মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল নোমান স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি আলোকচিত্র প্রদর্শিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ছাত্র কল্যাণ উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)