মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 18 July, 2025 at 9:35 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৭ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা ১১ টার সময় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা জামায়াতে ইসলামী’র অন্যতম সদস্য মোঃ বদরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ। 
বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ললিতা রানী প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
প্রধান শিক্ষক স্বাগত বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। তিনি বলেন, শিক্ষার্থীরা বেশীরভাগই বাড়িতে অবস্থান করে। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয়, কার সাথে চলাফেরা করে,তার দায়িত্ব আপনাদের এবং আমাদের উভয়েরই।
অভিভাবক ও সুধি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)