মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
মাধ্যমিক স্তর
শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা
।। বার্তা প্রেরক:- রেশমা আক্তার জলি। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 13 July, 2025 at 7:08 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ জুলাই, ২০২৫) :-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 
এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদপূর্বক (http://pds.sib.gov.bd) এ লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জুলাই একটি নীতিমালা কার্যকর হয়।
এ নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো—বদলি নীতিমালা অনুযায়ী, ৯ অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত।  এছাড়া সারা দেশের বাকি পদ (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে।
অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না।

একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ থেকে মঞ্জুরকৃত আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। এছাড়া, আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তাগণ বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।
কোনো শিক্ষক-কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক-কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)