মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
বোয়ালখালীতে কুড়িয়ে পাওয়া গেছে সদ্য নবজাত ছেলে সন্তান
।। বার্তা প্রেরক:- প্রভাস চক্রবর্ত্তী, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 27 December, 2024 at 9:52 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৭ ডিসেম্বর, ২০২৪) :-

বোয়ালখালীতে কুড়িয়ে পাওয়াগেছে সদ্য নবজাত ছেল সন্তান খাল পাড়ে কাঁদছিল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্নান গেলে মুন্নী দাস নামের এক গৃহবধূ  নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে নিজের সন্তানমত বাড়িতে নিয়ে এসেছেন। মুন্নী দাস হচ্ছে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ার বাদল দাসের স্ত্রী।
তিনি জানান  দুপুর ২টার দিকে খালে স্নান করতে গিয়েছিলাম। এসময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী বলেন, ৭ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকার খাল পাড়ে সদ্য ভূমিষ্ট নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলের পাড়ার গৃহবধূ স্নান করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ছেলে সন্তানটিকে আমি বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে এসেছি। সার্ব্বিক পরিচর্যা করা করা হচ্ছে। তিনি আরো জানান, যেহেতু বিজয়ের মাসে তার আগমন। তাই নাম দিয়েছি বিজয়।

স্থানীয় মেম্বার জনাব হাসানের তথ্য ও সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী বাচ্চাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে বিজয় এখন সুস্থ আছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়াসমূহ সমাপ্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে হস্তান্তরের উপযুক্ত মনে করলে চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের ছোট মনি নিবাস এ পাঠানো হবে। এ ব্যাপারে সহযোগিতার জন্য দায়িত্ব প্রদান করা হয় উপজেলা সমাজসেবা অফিসারকে। 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিজয়ের জন্য শীতের কাপড়, ওষুধপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। নবজাতকের অভিভাবকত্ব নির্ণয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিজ্ঞ আদালতের।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)