মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
নোবেল পুরস্কারের গুরুত্বপূর্ণ তথ্যাবলী
।। বার্তা প্রস্তুত :- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 7 October, 2024 at 6:06 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৭ অক্টোবর, ২০২৪) :-
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের বাইরে আলফ্রেড নোবেলের মূর্তি। এখান থেকেই শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ছবি: রয়টার্স।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের বাইরে আলফ্রেড নোবেলের মূর্তি। এখান থেকেই শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ছবি: রয়টার্স।

অক্টোবর মাসকে বলা হয় নোবেল পুরস্কারের মৌসুম। কারণ প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেলবিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। সেই হিসেবে সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে চিকিৎসা বা শারীরবিদ্যার পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

নোবেল পুরস্কার কি?
সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। মৃত্যুর আগে ১৮৯৫ সালে অর্জিত সব অর্থ দান করে একটি উইল করেন তিনি। উইলে বলা হয়েছে ‘যারা গত বছর মানবকল্যাণে সর্বোত্তম অবদান রেখেছে তাদের’ পুরস্কৃত করার জন্য ওই বছর তার সম্পদ ব্যবহার করা হবে। নোবেল ১৮৯৫ সালে মারা যান। কিন্তু তার উইলের ওপর আইনি লড়াইয়ের পর ১৯০১ সালে প্রথম পুরস্কার দেওয়া হয়।

মনোনয়ন কমিটি
নোবেল তার উইলে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য পুরস্কারের জন্য সুইডিশ একাডেমি, চিকিৎসার জন্য সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট এবং শান্তির জন্য নরওয়ের সংসদকে দায়িত্ব দিয়ে যান। তবে কেন তিনি নরওয়েকে বেছে নিয়েছিলেন তা আজও রহস্য। ওই সময় নরওয়ে সুইডেনের সঙ্গে একই ইউনিয়নে ছিল।পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নির্ধারণ করে।

মনোনয়ন প্রক্রিয়া
নোবেল পুরস্কারের জন্য কাউকে প্রাথমিক মনোনয়ন দেয়ার বিষয়টি নোবেল কমিটিগুলো নিজেরা করে না। এ কাজটি করে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনকে পুরস্কারের জন্য যোগ্য মনে করলে তাকে বা ওই প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারেন। তবে কেউ তার নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারবেন না। বিশ্বের যে কোনও প্রান্তের যেকোনও দেশের মানুষই এ মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
২০২৪ সালের বিজয়ী নির্ধারণের জন্য ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরুতেই মনোনয়নকারীদের কাছে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়। মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ২০২৪ সালের ৩১ জানুয়ারি।

উৎসব
নোবেল পুরস্কারগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১০ ডিসেম্বর,নোবেলের মৃত্যুবার্ষিকীতে। ওইদিন সন্ধ্যায় প্রায় ১ হাজার ৩০০ অতিথি স্টকহোম সিটি হলে উপস্থিত হয়ে রাত্রিকালীন ভোজে অংশ নেন। এই ভোজও নোবেল পুরস্কার বিজয়ীদের উৎসবের প্রধান আকর্ষণ। কারণ ভোজের মেনু উৎসবের দিন পর্যন্ত গোপন রাখা হয়। এছাড়া ভোজে পরিবেশিত আইটেমগুলো রান্নার জন্য এক মাস আগে থেকে শেফ নির্বাচন করা হয়।

পুরস্কারের মূল্যমান
নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ১০ লাখ ক্রোনার। অর্থাৎ ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। এক মার্কিন ডলারে ১০.১৫০৯ সুইডিশ ক্রোনার পাওয়া যায়। এছাড়া সাহিত্যে নোবেল পুরস্কার বই বিক্রির পরিমাণ বাড়াতে এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জনে সহায়ক হতে পারে।

বিখ্যাত এবং কুখ্যাত পুরস্কারপ্রাপ্তরা
বিখ্যাত নোবেল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন,নিলস বোর এবং মেরি কুরি, লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং আলবার্ট কামু। অনুপ্রেরণামূলক কয়েকজন নেতা যেমন- নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এবং মাদার তেরেসাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

কিছু পুরস্কার অবশ্য সময়ের সাথে সাথে সমালোচিত হয়েছে। যেমন: পর্তুগিজ স্নায়ু চিকিৎসাবিজ্ঞান ও সেরিব্রাল এনজিওগ্রাফির উদ্ভাবক এগাস মনিজের ১৯৪৯ সালের চিকিৎসাশাস্ত্রের পুরস্কার। ওই সময় লিউকোটমি অস্ত্রোপচার যা বর্তমানে লোবোটমি নামে পরিচিত-নিষিদ্ধ ছিল।

অনেক শান্তি পুরস্কারও সমালোচিত হয়েছে। যেমন: হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, ইয়িৎসাক রবিন এবং শিমন পেরেসের পুরস্কার। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর মৃত্যুর আগে তাকে পুরস্কৃত না করার বিষয়টিও সমালোচিত হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)