
| Headline : |
|
কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
।। বার্তা প্রেরক:- মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০১ অক্টোবর, ২০২৪) :-
গাজীপুরের কাপাসিয়ায় ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষকদের ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ![]() কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কাপাসিয়া উপজেলা সুপারভাইজার মো. জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর জেলা অফিসের ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমীন মিয়া। আলোচনা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলার ৩৫১ টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের শিক্ষকগণ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষকগণ হলেন- দুর্গাপুর ইউনিয়নের ফেটালিয়া জামে মসজিদ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মামুনুর রশিদ, সূর্য নারায়নপুর নতুন বাজার মসজিদভিত্তিক প্রাক প্রাথমিক কেন্দ্র শিক্ষক মো. হাবিবুল্লাহ ও বানার হাওলা পশ্চিমপাড়া প্রাক প্রাথমিক কেন্দ্র শিক্ষক মাসুদা বেগম। এছাড়া কাপাসিয়া উপজেলার ৩৫১টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ট শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। |