
| Headline : |
|
ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- সোহেল আহসান নিপু, ডেপুটি রেজিস্ট্রার (পিআর)। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৭ সেপ্টেম্বর, ২০২৪) :-
দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ^ ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) ‘ফার্মাসিস্টরা বিশ^ব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ![]() ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত এর আগে সকালে কেক কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে মেয়েদের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ![]() ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত |