
| Headline : |
|
মাদারীপুর জেলা র কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ ঈদ ই মিলাদুন্নবী উদযাপন
বার্তা প্রেরক:- প্রফেসর কাওসার আলম মিঠু। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৭ সেপ্টম্বর, ২০২৪) :-
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় সভাপতি ত্ব করেন কলেজের মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাওসার আলম মিঠু র সার্বিক পরিচালনা য় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ শাহজাহান নপ্তি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও কোরান হাদিসের আলোকে মুল্যবান তকরিব পেশ করেন মাদারীপুর জেলার পুরান বাজার ডাকঘর জামে মসজিদ এর খতিব হজরত মাওলানা মোহাম্মদ নেছারউদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইসলামি ব্যক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম তৈমুর মাতুব্বর ও মোঃ শফিকুল ইসলাম লেলিন মাতুব্বর এবং স্হানীয় সমাজসেবক মোঃ কবির হাওলাদার। |