মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামে বিদ্যুত ও জ্বালানী খাতে ভুয়া প্রযুক্তি বাতিল ও প্রকৃত নবায়নযোগ্য শক্তির প্রতিশ্রুতির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- আবু হাসান আজমী, চট্টগ্রাম।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 15 September, 2024 at 9:09 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৫ সেপ্টম্বর, ২০২৪) :-
জীবাশ্ম জ্বালানী মুক্ত জলবায়ু অর্থায়ন এবং ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (GWA) উদযাপনের অংশ হিসাবে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর, CLEAN, BWGED এর উদ্যোগে চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশবক্স চত্ত্বরে একটি ভিন্ন ধর্মী প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেন।  প্রতিবাদী সমাবেশে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা, যা পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী “ভুয়া প্রযুক্তি” গুলির অবসানের দাবি জানান।
চট্টগ্রামে বিদ্যুত ও জ্বালানী খাতে ভুয়া প্রযুক্তি বাতিল ও প্রকৃত নবায়নযোগ্য শক্তির প্রতিশ্রুতির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিদ্যুত ও জ্বালানী খাতে ভুয়া প্রযুক্তি বাতিল ও প্রকৃত নবায়নযোগ্য শক্তির প্রতিশ্রুতির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডিন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,  সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।

প্রতিবাদকারীরা, দেশীবিদেশী অর্থায়নে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এলএনজি ভিত্তিক বিভিন্ন বিদ্যুত কেন্দ্র দ্রুত বন্ধ করার দাবি জানান। একই সাথে সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহবান জানান। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। 

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ফুডস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সদস্য মোঃ সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব যুব গ্রুপ সদস্য রাসেল উদ্দীন, এমদাদুল হক আয়াজ, সিদরাতুল মুনতাহা, মোঃ এশরাফুল হক চৌধুরী, রিদওয়ানুল হক, বহদ্দারহাট ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক ও সদস্য মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

আবু হাসান আজমী
ক্যাম্পেইন অফিসার
আইএসডিই বাংলাদেশ


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)