মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- পবন চৌধুরী, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 3 September, 2024 at 8:52 PM, Update: 03.09.2024 9:22:56 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৩ সেপ্টম্বর, ২০২৪) :-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের সাথে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর বিদায়ী মহাপরিচালক ড. চার্দসক ভিরাপাত এবং নবনিযুক্ত মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সিরডাপ মহাপরিচালকগণের সাথে বৈঠক করেন।
স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন। গত ৪-৬ জুন ২০২৪ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ পদাধিকারবলে সিরডাপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির পরবর্তী কাউন্সিল সভার আয়োজক বাংলাদেশ।

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত

বৈঠকে হাসান আরিফ বলেন, বাংলাদেশ ক্ষুদ্রঋণ, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেস্টনি, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা, টিকাদান এবং সংক্রামক রোগ মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। যেহেতু গ্রামীণ উন্নয়ন আমাদের একটি অগ্রাধিকার এজেন্ডা সেহেতু আমরা  সিরডাপভুক্ত সদস্য রাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থার সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ চিংড়ি এবং ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, সিরডাপ মহাপরিচালকের বিশেষ সহকারি মিজ্ পংসিরিসহ প্রমুখ। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)