মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা
।। বার্তা প্রেরক:- পবন চৌধুরী, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 3 September, 2024 at 8:21 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৩ সেপ্টম্বর, ২০২৪) :-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফ দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রায় সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন। আজ ০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা  তিন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার চারশত পঁচিশ টাকা অংকের চেক প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা

গত ২৫ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল দপ্তর/সংস্থা/ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সে ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সকল দপ্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দুই কোটি বিশ লাখ আট হাজার তিনশত আটনব্বই টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর একদিনের সমপরিমাণ অর্থ পঁচাশি লাখ বত্রিশ হাজার সাতাশ টাকাসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বসাকুল্যে মোট তিন কোটি পাঁচ লাখ চারশত পঁচিশ টাকা প্রদান করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য  সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চল্লিশ লাখ টাকা অনুদান দেয়। গত ০১ সেপ্টেম্বর সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নিকট চল্লিশ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তিন কোটি পাঁচ লাখ চারশত পঁচিশ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড থেকে প্রাপ্ত চল্লিশ লাখ টাকার সম্বলিত চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দুপুরে হস্তান্তর করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)