
| Headline : |
|
মাদারীপুর জেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
বার্তা প্রেরক:- মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০২ সেপ্টম্বর, ২০২৪) :-
আজ, ২ সেপ্টেম্বর বেলা বারোটায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশ গ্রহণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ শিহাব উদ্দিন হাওলাদার এবং তার সহযোগী বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিলি আক্তার, আছি য়া জামান। অপর দিকে বিপক্ষে অংশ গ্রহণ করেন দলনেতা নৈমি ইসলাম অনন্যা, মিসু আক্তার ও সামিয়া জামান নিপা। সভায় সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু বিবেকানন্দ বৈদ্য। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের গভর্নিং বডির সদস্য ও কলেজ ডিবেটিং সোসাইটির সদস্য সচিব প্রফেসর কাওসার আলম মিঠু। বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত দত্ত, সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান ও বাবু উজ্জ্বল কুমার মন্ডল। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। |