মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার বিষয়ে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 28 August, 2024 at 10:41 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ আগস্ট, ২০২৪) :-
দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার ঘটনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানাতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের প্রধান বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিক্ষকেরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অবস্থা মোটেও কাম্য নয়।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপাচার্য, সহ-উপাচার্য বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে আচার্য আইন অনুযায়ী তাঁদের অপসারণ করতে পারেন। সরকারি বিদ্যালয়-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রয়োজনে বদলিসহ তদন্ত করে প্রযোজ্য ব্যবস্থা করতে পারে। একইভাবে পরিচালনা কমিটি বা মাউশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে ওই শিক্ষক বা কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাঠালে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতির জন্য দেশের জনপ্রশাসন সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি ও প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত অফিস আদেশ :




এদিকে ছাত্র-শিক্ষক সম্পর্ক ধ্বংসের চক্রান্ত বন্ধ করা, দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূতভাবে শিক্ষককে পদত্যাগে বাধ্য করা ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রংপুরে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুরের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়।

রংপুর মহানগর বাকবিশিস সভাপতি অধ্যাপক নবীব হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা বাকবিশিস সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞা, অধ্যক্ষ শাহ মো. রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে একটি স্বার্থান্বেষী মহল অন্যায়ভাবে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ পদত্যাগে বাধ্য করছে। যা দেশের প্রচলিত আইন পরিপন্থি। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)