
| Headline : |
|
মাদারীপুর জেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১১ আগস্ট, ২০২৪) :-
১১ আগস্ট, রবিবার বেলা দশটায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাবু মৃনাল গাইন। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান এবং গভর্নিং বডির সদস্য প্রফেসর কাওসার আলম মিঠুর সার্বিক পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ জাহিদ হাসান, প্রফেসর মোঃ আবদুল কাদের, প্রফেসর লিলি রানী বিশ্বাস কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কবি ও সাংবাদিক সুশান্ত দত্ত সহ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শিহাবউদ্দিন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন মোঃ আহাদুজ্জামান। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অধরা হক ভুঁইয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলের ষ্টিক দিয়ে বরন করে নেন। এ বিষয়ে এবার কথা বলছেন কলেজের অধ্যাপক কাওসার আলম মিঠু। বিস্তারিত ভিডিও তে দেখুন এবং দৈনিক শিক্ষাতথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। |