
| Headline : |
|
লক্ষ্মীপুরের মুজাহিদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক
।। বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১১ মে, ২০২৪) :-
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে উপ-তথ্য ও গবেষণা সম্পাদক পদ পেয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সন্তান মুজাহিদুল ইসলাম জাহিদ। শনিবার (০৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটিতে উপ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম জাহিদের নাম প্রকাশ হওয়ার পর পর ই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের তাকে অভিনন্দন জানাতে দেখা যায় যায়। মুজাহিদুল ইসলাম জাহিদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্বের কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সুপরিচিত আওয়ামী পরিবারের সন্তান। তার নানা মেজবাহ উদ্দিন আহমেদ মেজু রামগতি পৌরসভার মেয়র এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। |